ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

কমছে না ডেঙ্গু, আজও ২৪ জনের প্রাণহানি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন।

বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৯ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ১ হাজার ২৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘন্টায়, সারাদেশের হাসপাতাল থেকে মোট ১,৭৪৯ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৩৮৪ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা ছাড়া) ১ হাজার ৩৬৫ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৩ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ১১ জন মারা গেছেন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১,৫২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৮৫ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৬৩৫ জন মারা গেছেন।

চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে দুই লাখ ৮৯ হাজার ৩৯০ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১ লাখ দুই হাজার ১৮৪ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ছাড়া) ১ লাখ ৮৭ হাজার ২০৬ জন ছাড়পত্র পেয়েছেন।

কমছে না ডেঙ্গু, আজও ২৪ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৭:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩