ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৪১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর আগ্রহী সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নাগরিক সমাজ, জ্যেষ্ঠ সাংবাদিক ও নির্বাচন বিশেষজ্ঞসহ একাধিক অংশীজনের সঙ্গে আলোচনা করেছি। তাদের মতামত শুনেছি। আমাদের অবস্থানও ব্যাখ্যা করেছি। নিবন্ধিত সংলাপে অনাগ্রহী দলগুলোকেও একাধিকবার আমন্ত্রণ জানিয়েছি। তারা আমাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাঙ্ক্ষিত অনুকূল রাজনৈতিক পরিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে; বিশেষত নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতির প্রশ্নে দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্বে মতভেদ রয়েছে। বহুদলীয় রাজনীতিতে মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, কিন্তু মতভেদ থেকে সংঘাত ও সহিংসতা হলে তাতে সৃষ্ট অস্থিতিশীলতা নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। মতৈক্য ও সমাধান প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সব রাজনৈতিক দলকে বিনীতভাবে অনুরোধ করবো যে, সংঘাত-সহিংসতা পরিহার করে সমাধান অন্বেষণ করুন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ভোটকেন্দ্রসমূহের পারিপার্শ্বিক শৃঙ্খলাসহ প্রার্থী, ভোটার, নির্বাচনী কর্মকর্তাসহ সর্বসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাল ভোট, ভোট কারচুপি, ব্যালট ছিনতাই, অর্থের লেনদেন ও পেশিশক্তির সম্ভাব্য ব্যবহার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনোভাবে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

এর আগে বিকেল ৫টায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বৈঠকে বসে সিইসির নেতৃত্বাধীন কমিশন। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শেষ হয়। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।

কমিশন বৈঠকে চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

আপডেট সময় : ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩