ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সৌদি সফরে গিয়ে ওমরাহ পালন করলেন শেখ হাসিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৬ নভেম্বর) সকালে মক্কার পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন।

প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রথমে কাবা শরিফের চারপাশে ‘তাওয়াফ’ ও ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। এ সময় তিনি বাংলাদেশ ও এর জনগণ তথা সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন এবং সেখানে আসরের নামাজের পর ফাতেহা পাঠ করেন। এরপর ট্রেনে করে জেদ্দার উদ্দেশ্যে মদিনা ছাড়বেন তিনি।

শেখ হাসিনা মূলত জেদ্দায় অনুষ্ঠিত ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে যান। রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করছে।

‘ইসলামে নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

সৌদি সফরে গিয়ে ওমরাহ পালন করলেন শেখ হাসিনা

আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩