ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচী: ১০ বাসে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৪৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

অবরোধকে ঘিরে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১০টি বাসই পুড়েছে।

রোববার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর সাড়ে ৬টা পর্যন্ত ১২টি আগুনের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে সাতটি, নারায়ণগঞ্জ-গাজীপুরে দুইটি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) একটি, বরিশালে (চরফ্যাশন) একটি, রংপুরে (পীরগঞ্জ) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস ও একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়েছে।

ফায়ার সার্ভিসের দেওয়া এ তথ্যের পর রাজধানীর খিলগাঁওয়ে আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন গাড়ির চালক সবুজ (৩০)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিএনপির দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচী: ১০ বাসে আগুন

আপডেট সময় : ০১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩