ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

ইতালী প্রবাসির ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে মিজানুর রহমান(৪৪) নামে এক ইতালী প্রবাসীর ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা বাসার ভেতরের দুইটি স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় ৪০ ভরি স্বর্নলংকার লুট করে নিয়ে যায়। ১ নভেম্বর বুধবার দুপুর দিকে এ চুরির ঘটনা ঘটে। পরে বিকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী বিথী আক্তারসহ পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পৌর এলাকার পুরান বাজারের ইসলামী ব্যাংকের ৪ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। বুধবার দুপুরে ওই প্রবাসীর স্ত্রী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সুযোগে একটি চোরচক্র ওই বাসার তালা ভেঙ্গে প্রথমে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা মিলে দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে ৪টি স্বর্নের গলার হার, ৬টি হাতের রুলি, ১টি হাতের চুরি, ৬টি গলার চেইন, ৬টি কানের ঝুমকা, ৬টি কানের দুল, ৮টি হাতের আংটিসহ মোট ৪০ ভরি স্বর্ন ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে বিকালে প্রবাসী পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে এ চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন।

ভুক্তভোগী ইতালী প্রবাসীর শ্যালক জোবায়ের জানান, আমাদের বাসা খালি পেয়ে চোরেরা ৮০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ন চুরি করে নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসনের কাছে জানিয়েছি।

এব্যাপারে কালকিনি থানার এস আই রাজিব জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।

ইতালী প্রবাসির ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ অর্থসহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট

আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩