ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

রাজধানীর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য ঢামেকে মারা গেছেন। এখনও তার নাম জানা যায়নি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

তিনি জানান, ফকিরাপুল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢামেকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, এ ঘটনায় ৪১ পুলিশ সদস্য ও ৭ সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। এই সংঘর্ষে গুরুতর আহত হন ঢাকাটাইমসের প্রতিবেদক সালেকিন তারিন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।

দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জনিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, ব্রেকিং নিউজের নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুমসহ অনেকে আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন গণমাধ্যমের সাংবাদিক।

রাজধানীর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩