ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বিএনপি-পুলিশ মুখোমুখি, গ্রেনেড নিক্ষেপ-গুলিবিদ্ধ ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর পল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। বিজয়নগর পানির ট্যাংকিরর কাছে টায়ারে আগুন দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে রাজধানীর বিজয়নগরে পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ২৫ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার পর পল্টন-বিজয়নগর এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিজয়নগর পানির ট্যাংকের কাছে গণঅধিকার পরিষদ সমাবেশ করছিল। পুলিশ ওই সমাবেশে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় পুলিশ। পুলিশের টিয়ার শেলে গণঅধিকার পরিষদসহ বিএনপির কিছু নেতাকর্মী আহত হয়েছেন।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আমরা এখানে সমাবেশ করছিলাম, হঠাৎ করে পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ সর্বমোট ২৫ জনের মতো আহত হয়েছেন। এরমধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়া কাকরাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি জায়গায় আগুন দেওয়া হয়। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নেমেছে।

বিএনপি-পুলিশ মুখোমুখি, গ্রেনেড নিক্ষেপ-গুলিবিদ্ধ ২

আপডেট সময় : ০৩:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩