ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রোহিতদের হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের:মাঞ্জরেকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্বকাপে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে দারুণ ফর্মে আছে স্বাগতিকরা। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও টানা দুই হারে কিছুটা ক্ষতিগ্রস্ত সাকিব আল হাসানের দল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মতে, রোহিতদের হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের।

দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ম্যাচের আগে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে মাঞ্জরেকার বলেছিলেন, ‘সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই।’

ভারতের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন পরিসংখ্যান মাথায় রেখে তিনি আরও বলেন, ‘তাদের (বাংলাদেশের) সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।’

রোহিতদের হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের:মাঞ্জরেকার

আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩