ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার উদ্বোধনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ওপর নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর প্রিমিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতি জানতে পারবে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায়।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি আগামীকাল শুক্রবার সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া ২৭ অক্টোবর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে।

ছবিটি বাংলাদেশ ও ভারতের একটি যৌথ প্রযোজনা এবং এটি পরিচালনা করেছেন বিখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিব চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, ‘এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি শুধু একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনাগুলি কখনই চিত্রায়িত করা হয়নি, তবে এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্য দিয়েই শেষ হয় সিনেমাটি। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।’

২০২১ সালের জানুয়ারিতে ভারতে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার মুক্তি পায়। চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার উদ্বোধনে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩