ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

হাইকোর্টের আদেশ অমান্য: কুমিল্লার জেলা জজকে এক মাসের কারাদণ্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হাইকোর্টের আদেশ অমান্য করায় কুমিল্লার জেলা জজ সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সোহেল রানা একটি মামলায় হাইকোর্টের আদেশ অমান্য করে ব্যাখ্যা দাখিল করেন। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার বিরুদ্ধে আদালত অবমাননার রায় দেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ আদেশ দেন।

আজ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়। সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

পরে আইনজীবী প্রণয় কান্তি রায় বলেন, সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। কিন্তু তার নিঃশর্ত ক্ষমা গ্রহণ না করে হাইকোর্ট তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সোহেল রানা বর্তমানে অতিরিক্ত জেলা জজ হিসেবে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

হাইকোর্টের আদেশ অমান্য: কুমিল্লার জেলা জজকে এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩