ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর:পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, এই সম্পর্ককে কিছু গোষ্ঠী তিক্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএস শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে আবদুল মোমেন বলেন, আমরা যে নীতি ও মূল্যবোধে বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রও সেসব নীতি ও মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশ সেই দেশ যেখানে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি।

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। এ জন্য স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ প্রাণ উৎসর্গ করতে হয়েছে। এত অল্প সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত মানুষ আত্মাহুতি দিয়েছেন বিশ্বের কোথাও নেই। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছি।

যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করে, তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেরও একই ধরনের চিন্তাভাবনা রয়েছে বলে জানান ড. মোমেন। তিনি বলেন, নীতিগতভাবে আমাদের দুই দেশের মধ্যে মিল রয়েছে। তবে তাদের কেউ কেউ আমাদের উন্নয়ন পছন্দ নাও করতে পারে, তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত মধুর:পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩