সংবাদ শিরোনাম :
ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। পুলিশের এই কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে পালন করছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা। ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। এরপর নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন হাবিবুর রহমান।























