ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

৭ বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৩৪০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ছবিটি ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল। দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়। বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। এটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। অনুদানপ্রাপ্তির দীর্ঘ ৭ বছর পর ছবিটি মুক্তি পেতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে ‌‘দায়মুক্তি’, নিশ্চিত করেছেন এর প্রযোজক জসিম উদ্দিন।সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।ছবিটির মুক্তির খবরে আনন্দিত আবুল হায়াত। তিনি বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক সাইমন সাদিক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি সেখান থেকে জানান, অনেক ভালোবাসা নিয়ে এ ছবিতে কাজ করেছেন। দীর্ঘদিন পর ছবিটি মুক্তি পাচ্ছে জেনে উচ্ছ্বসিত তিনি। আশা করছেন ছবিটি ভালো দর্শক পাবে।

ট্যাগস :

৭ বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫