ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

৭০ কেজি গাঁজা-১৭৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৩০৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
মুন্সিগঞ্জ জেলার লৌহজং এলাকা হতে প্রায় ২৬ লক্ষাধিক টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালি মান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৬,২৫,০০০ টাকা মূল্যমানের ৭০ কেজি গাঁজা ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ গোলাম রসুল হৃদয় (২৬), পিতা-মৃত আব্দুল্লাহ্ আল মামুন, সাং-স্বরূপকাঠি, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

৭০ কেজি গাঁজা-১৭৫ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩