৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
ট্রাকে করে মুরগীর খাবারের আড়ালে গাঁজা বহন কালে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকা হতে ৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি বুধবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ট্রাকে করে মুরগীর খাবারের আড়ালে গাঁজা বহন কালে আনুমানিক ১,৮০,০০০ টাকা মূল্যমানের ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদ সরদার (৩৮) বলে জানা যায়। এ সময় তার নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ এবং ৩১০ বস্তা মুরগির খাবার, ১টি মোবাইল ফোন ও নগদ- ২,২৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















