৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৪৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
প্রায় ১২ লক্ষ টাকা মূল্যমানের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১১,৯১,০০০ টাকা মূল্যমানের ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ শামিম (২৭), পিতা-মৃত রজ্জব আলী, সাং-দরিয়াকান্দি, পশ্চিমপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ নাসিম মিয়া (২৭), পিতা-মোঃ আবুল কালাম,সাং-মাহামুদাবাদ, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ সেলিম মিয়া (৩২), পিতা-মোঃ শফিকুর রহমান,সাং-পূর্ব কাশিপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৪। মোঃ মোরছালিন (২২) (চালক), পিতা-মৃত শফিনুর রহমান,সাং-ধানঘরা,পশ্চিমপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















