২ কোটি ৫০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৪২৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান আটক করা হয়েছে। আনুমানিক ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যেমানের প্রায় ১.৫ কেজি হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি র্যাব-১০, ফরিদপুর এর হাতে আটক হয়েছে।
আজ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৫০০০০০০ টাকা মূল্যের ১ কেজি ৪৫০ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সোহরাব মন্ডল (২৪), পিতা-মৃত রুস্তম মন্ডল, সাং-অনন্তপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবং ১টি মোবাইল ফোন ও নগদ-৪,০০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উল্লেখ্য, ধৃত হেরোইনের চালাকটি স্মরণকালে ফরিদপুরে সবথেকে বড় হেরোইনের চালান। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

















