২৬ বছর পেছনে ফিরে গেলেন মাধুরী!
- আপডেট সময় : ০৬:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’ মুক্তির ত্রিশ বছর পার হয়ে গেছে। সুরাজ বরজাতিয়া পরিচালিত এই সিনেমায় মাধুরী ‘নিশা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে দাগ কেটেছিলেন। ৫৬ বছর বয়সের মাধুরী আবারও সেই ৩০ বছর আগের ২৬ বছর বয়সী ‘নিশা’ রূপে ফিরলেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার ‘দিদি তেরা’ গানে যে বেগুনি রঙের লেহেঙ্গা পরেছিলেন, সেই একই রকমের লেহেঙ্গায় সম্প্রতি তাকে দেখা গেল একটি রিয়েলিটি শোয়ের শুটিং-এ।
এসময় তিনি একটি সোনালি লেসের নকশা করা একটি বেগুনি লেহেঙ্গা পরেছিলেন, সাথে বেগুনি চুড়ি এবং গলায় হীরা ও এমার্যাল্ডের নেকলেস পরেছিলেন।
ভাইরাল হওয়া মাধুরীর সেই ছবি নিয়ে নেটিজেনরা তাৎক্ষণিকভাবে ত্রিশ বছর পিছিয়ে গেলেন। আজকের ৫৬ বছর বয়সী মাধুরীর ছবির সাথে ২৬ বছর বয়সী নিশার মাধুরীর ছবি পাশাপাশি রাখলে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হবে।

















