২০ বছর আগের মতোই রয়ে গেলেন শিল্পা!
- আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলচ্চিত্র জগতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী শিল্পা শেঠি। আকর্ষণীয় এই নায়িকাকে দেখতে দেখতে অনেকেই বুড়ো হয়েছেন, আবার অনেকে জন্মের পর শিল্পাকে দেখতে দেখতে অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছেন। তবে বদলায়নি অভিনেত্রী শিল্পা। ২০ বছর আগে যেমন ছিলেন শিল্পা এখনও তেমনই আছেন। এবং নারীরাও তার প্রতি ঈর্ষান্বিত।
রূপের আগুন দিয়ে গোটা বিশ্ব মাতিয়েছেন বলিউডের এই নায়িকা। এই অভিনেত্রী যে ৪৭ বছর বয়সী তা কেউ বুঝতে পারে না। বিশ বছর আগের শিল্পা আর আজকের শিল্পার মধ্যে পার্থক্য খুঁজে বের করা বেশ কঠিন। বলিউড পরিচালক ফারহা খান একবার আক্ষেপ করে বলেছিলেন, ‘তুমি একটুও বদলাওনি।’
এদিকে শিল্পা শেঠির ‘পাতলি কামারিয়া’ নারী-পুরুষ উভয়েরই ঈর্ষার জায়গা। ভক্তদের প্রশ্ন, এই নায়িকার কোমর কি সেই ২৪ ইঞ্চিই রয়ে গেল? তবে শিল্পা তার সৌন্দর্য কখনোই গোপন করেননি।
কীভাবে নিজের শরীরের মেদ মুক্ত রাখলেন এই অভিনেত্রী? এ নিয়ে শিল্পা বেশ খোলামেলা। তিনি নিয়মিত যোগাসন করেন।
শুধু ফিগার কন্ট্রোল নয়, সুস্থ শরীর পেতে যোগাসন খুবই জরুরি, সেই বার্তা তিনি আগে থেকেই জানিয়ে আসছেন।
এদিকে শিল্পার খাওয়া-দাওয়ার অভ্যাস নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। যদিও শিল্পার উত্তর পরিষ্কার, সপ্তাহের বাকি দিন পরিমিত খাওয়া হলেও একদিন তার ‘চিট ডে’। শিল্পার পাশাপাশি তার ছেলে বিয়ানও শারীরিক ব্যায়ামে বেশ পারদর্শী। তিনি তার মায়ের মতো নিয়মিত ব্যায়াম করেন।



















