ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

২০২৪ সালে সবচেয়ে জনপ্রিয় ভারতের যে তারকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৭৫১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গুগল তার ২০২৪ সালের ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে। সেখানে বিনোদন, ক্রীড়া এবং লাইফস্টাইলের মতো বিভিন্ন ক্ষেত্রের সবচেয়ে বেশি খোঁজা বিষয় ও ব্যক্তিদের নামগুলো তুলে ধরা হয়েছে। সেই গ্লোবাল তালিকায় জনপ্রিয় সেরা দশের মধ্যে তিনজন ভারতীয় স্থান পেয়েছেন। তবে অবাক করা ব্যাপার হলো তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে শাহরুখ-আমির-সালমান বা কোনো সুপারস্টারের নাম নেই। যিনি আছেন তিনি হলে দক্ষিণ ভারতের তারকা পবন কল্যাণ। সেরা দশের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন। আর ভারতীয়দের মধ্যে সবার শীর্ষে। পবনের পর তালিকায় থাকা বাকি দুই ভারতীয় তারকা হলেন টিভি অভিনেত্রী হিনা খান এবং বলিউড অভিনেত্রী নির্মাত কৌর। পবন কল্যাণ তেলেগু সিনেমার জন্য সুপরিচিত। ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। ২০২৪ সালে এই তারকা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন। যা তার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় হিসেবে দ্বিতীয় হিনা খান সেরা দশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তিনি ভারতীয় টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘রিশতা ক্যা কেহলাতা হ্যাঁ’ এবং ‘কসৌটি জিন্দাগি কা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। চলতি বছর তার স্তন ক্যান্সার ধরা পড়ে। সেই রো মোকাবিলায় তিনি তার সাহসী লড়াইয়ের মাধ্যমে অনেককে অনুপ্রাণিত করেছেন। সেজন্যই তাকে অনেক বেশি খোঁজা হয়েছে বলে মনে করা হচ্ছে। আরেক তারকা নিম্রত কৌর সেরা দশের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন। ‘দ্য লাঞ্চবক্স’, ‘দশভি’ এবং ‘এয়ারলিফট’ ছবির জন্য পরিচিত তিনি। ২০২৪ সালে তিনি অভিষেক বচ্চনের সঙ্গে তার গোপন সম্পর্কের গুঞ্জনে শিরোনামে এসেছেন।

ট্যাগস :

২০২৪ সালে সবচেয়ে জনপ্রিয় ভারতের যে তারকা

আপডেট সময় : ০৩:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪