ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

হেরেছেন রজনীকান্ত, ভেঙেই গেল মেয়ের সংসার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৫০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়ার সংসারটা ভেঙেই গেল। তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত বেশ আগেই নিয়েছিলেন। ২৭ নভেম্বর ডিভোর্সের সার্টিফিকেট এলো তাদের হাতে। তবে অনুরাগীরা অভিনেতা রজনীকান্তর মেয়ে ঐশ্বরিয়ার সংসার টিকে থাকুন এমনটা চেয়ে ছিলেন। রজনীকান্তও প্রাণপণ টেষ্টা করেছিলেন মেয়ের সংসার টিকিয়ে রাখার জন্য। কিন্তু তিনি শেষমেস হেরে গেলেন।

ধানুশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০২২ সালে প্রথম লিখেছিলেন, ‘আমাদের ১৮ বছর ধরে একসঙ্গে পথচলা। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ ছাড়া আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়া দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে থাকছি না। বোঝাপড়ার জন্যও আমরা সময় নিয়েছি। দয়া করে আমাদের এ সিদ্ধান্তকে সম্মান জানাবেন’। পরে ঐশ্বরিয়াও এক কথা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। এতে তিনি লেখেন, ‘কোনো ক্যাপশনের দরকার নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন মনে করছি’।

জানা গেছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী গত সপ্তাহে চেন্নাইয়ের পারাপারিক আদালতে তার দুজন হাজিরা দিয়েছেন। তারা আদালতে ডিভোর্সের মামলা করার পরও শোনা গিয়েছিল, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে দুই পরিবার। কারণ এ বিচ্ছেদ নিয়ে মোটেই খুশি নন ঐশ্বরিয়ার বাবা রজনীকান্ত। তিনি তার কন্যা ও জামাইকে একসঙ্গে বসিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এতে ধারণা করা হয়েছিল, হয়তো শেষ পর্যন্ত বিয়েটা টিকে যাবে। ধানুশ ও ঐশ্বরিয়া গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। সে অনুযায়ী ২৭ নভেম্বর বিচ্ছেদের চূড়ান্ত পরিণতি হয়েছে। এ তারকা যুগল ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ইয়াত্রা ও লিঙ্গা নামের দুই ছেলে রয়েছে।

ট্যাগস :

হেরেছেন রজনীকান্ত, ভেঙেই গেল মেয়ের সংসার

আপডেট সময় : ০৩:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪