ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

হাত-পায়ের নখ দেখেও জানা যায় শারীরিক অসুস্থতা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

হাত-পায়ের নখ দেখেও জানা যায় শারীরিক অসুস্থতার কথা। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের মতে নখে বিভিন্ন শারীরিক রোগের লক্ষণ দেখা দেয়। আর এ কারণে নখের রঙ বদলে সাদা, হলুদ, লাল বা কালো হতে পারে।

এছাড়া নখের আকৃতির পরিবর্তন যেমন- ঢেউ খেলানো বা ছোট ছোট ছিদ্রের মতো কিংবা নখের সামনের অংশ গোলাকার হওয়া ইত্যাদি লক্ষণ হতে পারে লিভার, ফুসফুস ও হার্টের সমস্যার ইঙ্গিত। চলুন জেনে নেওয়া যাক কোন রঙের নখ কোন রোগের ইঙ্গিত দেয়-

ফ্যাকাশে নখ:খুব বেশি সাদা নয়, তবে ফ্যাকাশে নখ লিউকোনিচিয়ার কারণে হতে পারে। এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন ট্রমা, রক্তস্বল্পতা, পুষ্টির ঘাটতি, হার্ট বা কিডনি রোগ বা এমনকি বিষক্রিয়া।

সাদা নখ:নখ বেশি সাদা হয়ে গেলে তা হেপাটাইটিসের মতো লিভারের রোগ নির্দেশ করে। তাই নখ অতিরিক্ত সাদা হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

হলুদ নখ:ছত্রাকের সংক্রমণের কারণে নখ হলুদ হয়ে যায়। সংক্রমণ গুরুতর হলে নখ ভঙ্গুর হয়ে যায়। হলুদ নখ গুরুতর থাইরয়েড সমস্যা, ফুসফুসের রোগ, ডায়াবেটিস বা সোরিয়াসিস নির্দেশ করতে পারে।

নীল নখ:নখের একটি হালকা নীল আভা শরীরে অক্সিজেনের অভাব নির্দেশ করে। এটি ফুসফুসের সমস্যা যেমন এমফিসেমা নির্দেশ করতে পারে। কিছু ক্ষেত্রে, হার্টের সমস্যা থাকলেও নখ নীল হয়ে যেতে পারে।

কালো দাগ:নখে কালো দাগ বা রেখা দেখা দেওয়াকে মেলানোনিচিয়া বলা হয়। এটি রঙ্গক মেলানিনের কারণে হয়। ত্বকের ক্যানসার, সংক্রমণ বা আঘাতসহ বিভিন্ন কারণে নখে এমন দাগ দেখা দিতে পারে। যদিও নখে বিভিন্ন রোগের লক্ষণ ফুটে ওঠে, তবে সবার ক্ষেত্রেই যে শারীরিক সমস্যা নখে ফুটে উঠবে তা কিন্তু নয়।

তবে বিশেষজ্ঞদের মতে নখের যেকোনো অস্বাভাবিকতা বিভিন্ন শারীরিক জটিলতার ইঙ্গিত দেয়। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে বিভিন্ন শারীরিক পরীক্ষা করানো জরুরি।

হাত-পায়ের নখ দেখেও জানা যায় শারীরিক অসুস্থতা!

আপডেট সময় : ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩