ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

হত্যা মামলার পলাতক আসামী যাত্রাবাড়ী হতে গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪০৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী বাবুল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।
১৬ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ১৭:৫০ ঘটিকায় র‌্যাব-১০ ও র‌্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অতিরিক্ত দায়রা জজ আদালত, ঝালকাঠি এর জিআর নং-১৩/২০০৩ (নল), সেশন নং-৩০/২০০৭, ধারা-৩০২/৩৪ পেলাল কোড ১৮৮৬; হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ বাবুল হাওলাদার (৬০), পিতা-মৃত গোলাম আলী, সাং-মোহনগঞ্জ, থানা-বাবুগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-ভেরনবাড়ীয়া, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি‘কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর পুলিশের কাছে গ্রেফতার হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হত্যা মামলার পলাতক আসামী যাত্রাবাড়ী হতে গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪