ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

“হত্যা ও ধর্ষণের হুমকি: জিডি করেছেন তিথি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় পরকীয়ার অভিযোগ ওঠার পর থেকে অভিনেত্রী ইফফাত আরা তিথি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং এবং প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিথি জানিয়েছেন, জিডি করার কারণ হলো অনলাইন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি তৈরি করা, এবং তার পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো। পাশাপাশি সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক ও হুমকিপূর্ণ বার্তা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, তাকে হত্যা এবং ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড এবং বাসার ঠিকানাও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা তার ও পরিবারের নিরাপত্তার জন্য বিপজ্জনক। তিথি জানিয়েছেন, সমস্ত বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজরে আনা হয়েছে এবং প্রমাণাদি সংরক্ষিত করা হয়েছে। তিনি ভবিষ্যতে অনুরূপ সাইবার হয়রানি বা মানহানির শিকার হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছেন। দেশের আইন ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে তিথি বলেন, “যদি আমি কোনো অপরাধ করি, বিচার হওয়া উচিত আদালতের মাধ্যমে। ভিউবিজ বা কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।”

ট্যাগস :

“হত্যা ও ধর্ষণের হুমকি: জিডি করেছেন তিথি

আপডেট সময় : ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬