স্বামীর পথেই কি হাঁটতে চলেছে পরিণীতি?
- আপডেট সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত সেপ্টেম্বরে ভারতীয় আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজনীতিবিদকে বিয়ে করার পর অভিনেত্রী জানিয়েছেন, স্বামীর দেখানো পথে হেঁটেই রাজনীতিতে আসতে চলেছেন কিনা?
সম্প্রতি গুজরাটে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন পরিণীতি। সেখানে তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে দেখা করেন। তার কাছে জানতে চাওয়া হয় এই অভিনেত্রী রাজনীতিতে আসবেন কি না?
উত্তরে তিনি বলেন, আমাদের সফল দাম্পত্য জীবনের একটি রহস্য আপনাদের সবাইকে বলি। তিনি যেমন বলিউড সম্পর্কে কিছুই জানেন না, আমিও রাজনীতি সম্পর্কে কিছুই জানি না। তাই আমি মনে করি না আপনারা আমাকে রাজনীতিতে যোগ দিতে দেখবেন।
পরিণীতি আরও বলেন, যদিও আমাদের দুজনের জীবনই ভীষণ ভাবে পাবলিক। আমরা দুজনই জনগণের থেকে প্রচুর ভালোবাসা পাই। আর সত্যি বলতে কি যদি সঠিক মানুষের সঙ্গে থাকেন, তাহলে বিবাহিত জীবনের মতো সুন্দর আর কিছুই হয় না।
পরিণীতি চোপড়াকে শেষ দেখা গিয়েছিল ‘মিশন রানিগঞ্জ’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে। মুক্তির অপেক্ষায় রয়েছে দিলজিৎ দোসাঞ্জের ‘চামকিলা’ ছবিটি।

















