সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি শরীরের জন্য কতটা দরকার?
- আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৪৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
শরীরে ভিটামিন ডি-এর মাত্রা ঠিক রাখতে রোদে বের হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদি নিয়মিত রোদে থাকেন তবে ভিটামিন ডি ত্বকে সংশ্লেষিত হয়। এবং যখন এটি ঘটতে শুরু করে, তখন ভিটামিন ডি এর পরিমাণ বাড়তে শুরু করে।
কিন্তু সূর্যের আলোতে কতটা ভিটামিন ডি থাকে বা শরীরের জন্য কতটা প্রয়োজন? এ বিষয়ে অনেকেরই কোনো ধারণা নেই। প্রথমে আপনার জানা উচিত ভিটামিন ডি শরীরের জন্য কতটা উপকারী এবং এর কাজ কী?
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি পর্যাপ্ত পরিমাণে থাকলে একাধিক অটোইমিউন রোগের ঝুঁকি কমে যায়। এমনই একটি অটোইমিউন রোগ হল রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া টাইপ ১ ডায়াবেটিসও এর মধ্যে পড়ে।
হাড় মজবুত করে: এই বিশেষ ভিটামিন ডি হাড়ের জন্য অপরিহার্য। ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্তিশালী করে। এতে হাড় মজবুত হয়। কিন্তু এই ক্যালসিয়াম নিজে থেকে হাড়ে প্রবেশ করতে পারে না। এর জন্য একটা মাধ্যম লাগে। আর সেই মাধ্যম হলো ভিটামিন ডি।
শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ কমে যাওয়ার কারণ-
বয়স: ভিটামিন ডি ত্বক দ্বারা প্রাকৃতিকভাবে সংশ্লেষিত হয়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি এর সংশ্লেষণ কমে যায়। এতে রোগের হার বেড়ে যায়।
চামড়ার রঙ: অনেক সময় বর্ণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকে পিগমেন্টেশন থাকলে শরীর সূর্যরশ্মি ঠিকমতো শোষণ করতে পারে না। তাই একটু গাঢ় বর্ণের ত্বক হলে কম ভিটামিন ডি প্রবেশ করে তাদের শরীরে।
এলাকা: এটি এলাকার জন্যও হতে পারে। উদাহরণস্বরূপ, উত্তর গোলার্ধের লোকেরা স্বাভাবিকভাবেই কম সূর্যালোক গ্রহণ করে।
শরীরের জন্য কতটা ভিটামিন ডি প্রয়োজন-
ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সূত্র অনুযায়ী,
১. ১২ মাস পর্যন্ত শিশুদের দৈনিক ৪০০ আইইউ
২. এক থেকে ১৮ বছর পর্যন্ত দৈনিক ৬০০ আইইউ
৩. ৭০ বছর বয়স পর্যন্ত দৈনিক ৬০০ আইইউ
৪. ৭০ বছরের বেশি হলে দৈনিক ৮০০ আইইউ
৫. গর্ভবতী বা প্রসূতি নারীদের ৬০০ আইইউ ভিটামিন ডি প্রয়োজন।
কতক্ষণ রোদে থাকবেন?
যদি খুব চড়া রোদ পড়ে তাহলে ১০-৩০ মিনিট সূর্যের মধ্যে থাকাই যথেষ্ট। এর মধ্যেই শরীর পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করে নেয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে, এর বেশি ভিটামিন ডি-দৈনিক প্রয়োজন পড়ে না।


























