সিসিএল-এ যাননি পরী, কারন রাজ!
- আপডেট সময় : ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সেলিব্রেটি ক্রিকেট লিগ-সিসিএল বিড নিয়ে আয়োজন করেছে। তিন দিনব্যাপী এই আয়োজনের আজ শেষ দিন। কিন্তু এই আয়োজনের একদিনও মাঠে নামেননি জনপ্রিয় নায়িকা পরীমনি। কেন জানি না তা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন পরীমনি নিজেই।
শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে অকথ্য গালি দিয়ে পরী লেখেন, ‘এর জন্য সিসিএল’-এ যাই নাই সিসিএল! আল্লাহ বাঁচাইছে।’
পরীমনির এমন পোস্ট দেখে কেউ বুঝতে বাকি নেই যে তিনি সম্প্রতি বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানো শরিফুল রাজকে উল্লেখ করে এমন বিস্ফোরক পোস্ট দিয়েছেন।
শুক্রবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মদ্যপ অবস্থায় রাজ রিপা নামের এক নবীণ অভিনেত্রীকে স্পর্শ করার অভিযোগ উঠেছে শরিফুল রাজের বিরুদ্ধে। নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের হয়ে খেলছেন রিপা।
নেটিজেনরা বলছেন, খেলার মাঠে রাজের আচরণের কারণেই এই পোস্ট দিয়েছেন পরীমনি। নেটিজেনদের একাংশ মনে করছেন, এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী তার সহকর্মী রাজ রিপার পাশে দাঁড়িয়েছেন। তবে শুধু পরী নন, শুক্রবার রাজের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ শোবিজের আরও অনেকে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার রাত ১০টার দিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ক্রিজে নামেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন রাজের দল প্রথমে দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের উত্তেজিত করতে থাকে।
খেলা শেষে তাদের দলের সদস্যরা এসে দীপনের দলের একজন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিয়ে মারধর শুরু করে। তখন দীপনের দলের খেলোয়াড়রা উত্তেজিত হয়ে চেয়ার ছুড়তে থাকে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে প্রযোজক মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ তার গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেন রিপা। ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এই তরুণী অভিনেত্রী।



















