ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

সারপ্রাইজ দিতে হুট করেই কক্সবাজারে পরীমনি, জানেন কার জন্য

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৯৬০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বর্তমানে কক্সবাজারে রয়েছেন। ফেসবুক স্ক্রল ঘুরে দেখা যায়, ১৮ এপ্রিল ঢাকা ছাড়েন পরীমনি। এরপর ওইদিনই দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি জানান, নিজের ম্যানেজারকে জন্মদিনের সারপ্রাইজ দিতে কক্সবাজার পাড়ি জমিয়েছেন তিনি। পোস্ট করা ভিডিওতে এই নায়িকা বলেন, ‘আমার যে ম্যানেজার (নাম তুরান), যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।’বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী। ২০ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরী। সেখানে দেখা যাচ্ছে, ছেলে পদ্মকে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন এই নায়িকা।আজ সোমবারও (২১ এপ্রিল) কক্সবাজারেই অবস্থান করছেন তিনি। সেখান থেকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সকালের সুন্দর মুহূর্ত। সবুজ রংয়ের টি-শার্ট পরা চারটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে স্নিগ্ধ সাজে ধরা দেন এ নায়িকা। একটি প্রজাপতির ইমোজি জুড়ে ক্যাপশনে লেখেন, ‘সকাল সকাল।’

ট্যাগস :

সারপ্রাইজ দিতে হুট করেই কক্সবাজারে পরীমনি, জানেন কার জন্য

আপডেট সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫