সাব্বিরের ডবল সেঞ্চুরি
- আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচিতে কোনো চাপ না থাকায় জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান খেলতে ইংল্যান্ডে গেছেন। দেশের প্রথম বিভাগ ক্রিকেটে অপরাজিত ডাবল সেঞ্চুরি করেন এই ব্যাটসম্যান।
অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে ১০১ বলে ১৭ চার ও ১২ ছক্কায় ২০০ রান করে অপরাজিত ছিলেন সাব্বির। টাইগার অলরাউন্ডারের অনবদ্য ব্যাটিংয়ের দিনে তার দল সুপারনোভা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১৪৩ রানে বড় জয় পেয়েছে।
টসে জিতে প্রথমে ব্যাট করেন অ্যাভালি। নির্ধারিত ৪০ ওভার শেষে সাব্বিরের দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রান। এদিন ২ উইকেট হারানোর পর উইকেটে এসে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই মিডল-অর্ডার ব্যাটার।
এরপর পাহাড়সাম লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.২ ওভারে মাত্র ২০৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন মোজাম্মেল সালমান।
ব্যাট হাতে প্রায় ২০০ স্ট্রাইকরেটে ডাবল সেঞ্চুরি করার পর বল হাতেও জ্বলে উঠলেন সাব্বির। বল হাতে ২ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। সাব্বির তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন।















