ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সাইফের ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৩৮১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সাইফ আলি খানের ওপর হামলাকারীকে ধরার জন্য গতকাল (১৬ জানুয়ারি) থেকেই ব্যাপক তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। অবশেষে আজ (১৭ জানুয়ারি) ধরা পড়েছে সেই হামলাকারী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই এ দুষ্কৃতিকারীর সন্ধান পায় পুলিশ। সে সময় তাকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। এরপরই আটক করা হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর পরিচিত। সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়নি তাকে। পুলিশের ধারণা সাইফদের বাড়ির ভেতরটা ওই হামলাকারীর চেনা। পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছাতে সে অগ্নিনির্বাপক ব্যবস্থার লাইন ব্যবহার করেছিল।পুলিশের হাতে হামলাকারী আটকের কয়েকটি দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, আটক ব্যক্তিকে বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। প্রশাসনের আরও অনুমান, সাইফদের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী পোশাকও বদলে ফেলে। পুলিশ এরই মধ্যে ২০টি দলে ভাগ হয়ে ঘটনার তদন্তে নেমেছে।

ট্যাগস :

সাইফের ওপর হামলাকারীকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫