ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি:ক্ষমা চাইলেন তিশা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে সাংবাদিকসহ সব গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন তিশা। এরপর মিডিয়ার মুখোমুখি হন তিনি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েকদিন আগে হাসপাতালে অসুস্থ ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দুয়েকটি নিউজপোর্টাল আমার আত্মহত্যা চেষ্টা শিরোনামের নিউজ করেছে। এমন সময় সাংবাদিক তামিম (যার সঙ্গে আমার কোনো পূর্ব পরিচয় নেই) সে আমাকে একটা টেক্সট করে, যেটা ওই সময়ের জন্য আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন প্রশ্ন করতে পারে। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে ফোনে যেসব শব্দ উচ্চারণ করেছি, আমি জানি তা সঠিক নয়। সেটার জন্য আমি দুঃখপ্রকাশ করেছি, এখনও করছি। এরমধ্যে আমার সঙ্গে কথা বলার কলরেকর্ড অনুমতি ছাড়া প্রচার করা হয়েছে। তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায়, যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অনেকে অসত্য, মনগড়া সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন। সেসব দেখে আমি রেগে যাই। তারপর আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের সামনে তামিম ও প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি। যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নিইনি। সেজন্য প্রতিষ্ঠানটির (চ্যানেল টোয়েন্টিফোর) কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজনকে নিয়ে প্রতিষ্ঠান চলে না।’

তামিমের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, আমি পুলিশের কাছে যে অভিযোগ করেছি তাও প্রত্যাহার করছি। তবে যারা আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা-অসম্মানজনক সংবাদ প্রকাশ করেছে, তারা অনুতপ্ত হবে। আমিও আশা করি লেখাগুলো মুছে যাবে। কারণ এটা একজন শিল্পী বা নারীর প্রতি অসম্মানজনক।

এ সময় তিনি খারাপ সাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদের সহায়তা চান। যাতে পরবর্তীতে তার মতো কাউকে এমন পরিস্থিতিতে পড়তে না হয়। প্রসঙ্গত, তানজিন তিশার ‘আত্মহত্যার চেষ্টা’র খবর প্রকাশের মধ্য দিয়ে মূল ঘটনার সূত্রপাত। গত ১৫ নভেম্বর মধ্যরাতে অচেতন অবস্থায় তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর তানজিন তিশা নানাভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

সাংবাদিকদের ‘উড়িয়ে’ দেওয়ার হুমকি:ক্ষমা চাইলেন তিশা

আপডেট সময় : ০৩:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩