ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা সভা Logo বড়ইয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

সরিষাবাড়ীতে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৯৪ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ফকির ধারাবর্ষা গ্রামের মৃত ইদু ফকিরের ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করার জন্য বের হন কৃষক মান্নান। বিকেলের দিকে তার পিপাসা পেলে পাশের সেচ পাম্পে পানি পান করতে যান। এসময় বিদ্যুতের খুঁটির তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আবুল কালাম বলেন, আমরা এক সাথেই জমিতে কৃষি কাজ করতে গিয়েছিলাম। কাজের ফাঁকে মান্নান পানি খেতে ক্ষেতের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সালেহা প্রিয়াঙ্কা বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুু খবর পেয়েছি। তবে এই বিষয়ে এখনো লিখিত ভাবে কেউ কোনো অভিযোগ করেনি।

সরিষাবাড়ীতে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩