ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

সব মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৬৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সংসারের সব মোহমায়া ত্যাগ করে এবার আধ্যাত্মিকতায় মন দিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রায়শই সংবাদের শিরোনামে থাকা এই অভিনেত্রী যেন নিজের জীবনে নতুন দিগন্ত খুঁজছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাউসফুল ফাইভ’ নিয়ে ব্যস্ততার মাঝেই সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন বলিউড এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুকেশ চন্দ্রশেখর বর্তমানে আর্থিক দুর্নীতির অভিযোগে সংশোধনাগারে থাকলেও, সেখান থেকেই প্রেমিকাকে বিভিন্ন উপহার ও প্রাচুর্যে ভরিয়ে রাখেন। কিন্তু এসব পার্থিব আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে এবার আধ্যাত্মিকতার গভীরে ডুব দিয়েছেন জ্যাকুলিন।

আর তাই তিনি মুম্বাই ছেড়ে সোজা চলে গেছেন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে গিয়ে জ্যাকুলিন আধ্যাত্মিক গুরু রবি শঙ্করের আশ্রমে উঠেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেইসব মুহূর্তের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবির ক্যাপশনে জ্যাকুলিন লিখেছেন, ‘আমার হৃদয় ভরে গেছে। গুরুদেব, আলোর দিশা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকলাম।’ আশ্রমে তোলা ছবিগুলোতে দেখা যায়, জ্যাকলিনের পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ।উল্লেখ্য, জ্যাকুলিনের ‘হাউসফুল ৫’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকের তরফ থেকে। এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, নার্গিস ফখরি, চিত্রাঙ্গদা সিংহ। এর পরে জ্যাকুলিনকে দেখা যাবে আহমেদ খানের ছবি ‘জঙ্গল’-এ। এই ছবিতে অক্ষয় কুমার ও দিশা পাটানিও অভিনয় করেছেন।

ট্যাগস :

সব মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

আপডেট সময় : ০২:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫