ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা দোকানে কিনতে পাওয়া যায় না: হাসান আরিফ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৭২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো প্যাকেটজাত পণ্য না যে দোকানে কিনতে পাওয়া যাবে। যে চলমান প্রক্রিয়ার চাকা চারটিকে চালু রাখতে গেলে পারষ্পরিক সম্পর্ক মজবুত করে গড়ে তুলতে হবে।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ জানান, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভাসহ কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানেই যেন সরকারি সেবা বিতরণে ব্যাত্যয় না ঘটে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে চেইন অব সুপারভিশন প্রতিষ্ঠা করতে হবে। যাতে প্রতিটি কর্মকর্তা তার পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তার নজরদারিতে থাকতে পারে।

আর্থিক বিষয়ে স্বচ্ছতা প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে জোর দিতে হবে। সংস্কার প্রক্রিয়ায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিগত ১৬ বছর ধরে চলমান দুর্নীতিকে প্রতিহত করতে হবে। আর্থিক বিষয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে কঠোর হতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এ. কে. এম. তারিকুল আলম এবং সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসকরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

ট্যাগস :

সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা দোকানে কিনতে পাওয়া যায় না: হাসান আরিফ

আপডেট সময় : ০৩:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪