ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শ্রদ্ধার নতুন প্রতিভার নিদর্শনে আপ্লুত ভক্তরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৩০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঠিক এক দশক আগে ‘আশিকি ২’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। ২০১৩ সালে বলিউডে পা রাখার পর, শ্রদ্ধা কাপুর নিজেকে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বক্স অফিসেও সাফল্য অর্জন করেছেন। তার এবং রণবীর কাপুরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ এই বছর মুক্তি পেয়েছে। লাভ রঞ্জন পরিচালিত, সিনেমাটি সম্প্রতি থিয়েটার সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তবে শুধু অভিনয়েই জিতছেন না শ্রদ্ধা কাপুর। সম্প্রতি তার আরেকটি প্রতিভা প্রকাশ পেয়েছে। ভক্তরাও তাদের প্রিয় তারকার নতুন প্রতিভা দেখে উচ্ছ্বসিত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মসূত্রে ভারতীয় হওয়া সত্ত্বেও শ্রদ্ধা বিদেশি ভঙ্গিতে কথা বলছেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শ্রদ্ধা ফ্রেঞ্চ, ব্রিটিশ এবং আমেরিকান স্টাইলে ইংরেজিতে কথা বলছেন।

ভিডিওর শুরুতে, অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তিনি একাধিক বিদেশী ভাষায় কথা বলতে পারেন কিনা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রদ্ধা প্রথমে ফরাসি ভাষায় কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ ফরাসি ভঙ্গিতে কথা বলার পরে হঠাৎই আবার ব্রিটিশ ভঙ্গিমার আবির্ভাব। সেখানে বেশিক্ষণ থেমে থাকেননি শ্রদ্ধা। এরপর আবার আমেরিকান স্টাইলে কথা বলতে শুরু করেন। ‘হাফ গার্লফ্রেন্ড’ খ্যাত এই অভিনেত্রী কয়েক মিনিটের মধ্যে তিনটি ভিন্ন ভঙ্গিতে নিজের দক্ষতা প্রমাণ করলেন।

শ্রদ্ধার এই প্রতিভা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে! অনেকেই বলছেন, এবার তার আন্তর্জাতিক চলচ্চিত্র বা ধারাবাহিকে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

শ্রদ্ধার নতুন প্রতিভার নিদর্শনে আপ্লুত ভক্তরা

আপডেট সময় : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩