ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দুই বাংলায় বেশ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। কাজের মাধ্যমেই বেশি আলোচিত এই অভিনেত্রী। কয়েকদিন আগে ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি আর কারও নয় সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের। সেই লুকই প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিজেই।

শুক্রবার (১৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শ্যাম বেনেগালের ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তার মেয়ে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। আর বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ।

বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতার কথা ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন ফারিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম প্রস্তাব আসা থেকে শুরু করে এ পর্যন্ত খুব সুন্দর একটা সফর শেষ করলাম। সবাই অনেক পরিশ্রম করেছেন এই সিনেমার জন্য। সেই সিনেমা এবার মুক্তি পেল, ভেবেই ভালো লাগছে আমার।

বায়োপিক হওয়ায় সেখানে চরিত্রের আধিক্য বেশি। তবে বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী নুসরাত। তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা জানার পর আমি দেশের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি অনুভব করেছি। কারণ, এখন পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেননি। তবে ভবিষ্যতে কেউ করবে কিনা জানি না।

উচ্ছ্বসিত এই অভিনেত্রী আরও বলেন, আমার মনে হয় ভবিষ্যতে আর কখনো অভিনয় না করলে কোনো আফসোস থাকবে না। এই চরিত্রে অভিনয় করার সুযোগটা আমার জন্য বড় পাওয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় নুসরাত যে অভিনয় করেছেন, তা প্রধানমন্ত্রীও জানেন না। তবে এ নিয়ে একবার বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথাও বলেছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে নুসরাত বলেন, তিনি আমাকে আত্মবিশ্বাসী হতে বলেছেন। আর আমার মতো চরিত্র ফুটিয়ে তুলতে বলেছে।

উল্লেখ্য, নুসরাত ছাড়াও আরিফিন শুভ, শহিদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, খায়রুল আলম সবুজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, মিশা সওদাগর, তৌকির আহমেদ ও মো. বঙ্গবন্ধুর বায়োপিকে আরও অনেকে অভিনয় করেছেন।

শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩