শুধু হাতের আঙ্গুল ম্যাসাজেই মিলবে বিভিন্ন রোগ থেকে মুক্তি!
- আপডেট সময় : ০১:৫৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৬১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হাত শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, আমরা প্রায় সবকিছুই হাত দিয়ে করি। সব সময় শুধু আমরা আঙ্গুল দিয়ে কাজ করিয়েই নিই। কিন্তু জানেন কি এই আঙুল ম্যাসাজ করে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়!
নিয়মিত আঙুল ম্যাসাজ করলে হাঁপানি ও হৃদরোগ, হজমের সমস্যা, মাথাব্যথাসহ অনেক সমস্যা প্রতিরোধ করা যায়। আবার আঙুলের ম্যাসাজ মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জেনে নিন কোন আঙুলের মালিশে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়-
কনিষ্ঠ:হাতের কনিষ্ঠ আঙুলটি হৃৎপিণ্ড এবং ক্ষুদ্রান্ত্রের সাথে সংযুক্ত। তাই হার্ট বা হাড়ের সমস্যায় কনিষ্ঠ আঙ্গুলের ম্যাসাজ ভালো কাজ করে। এটি আত্মবিশ্বাস বাড়ায়, অনিশ্চয়তা ও দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে।
অনামিকা আঙুল:হাঁপানি, ত্বকের সমস্যা এবং হজমের সমস্যার জন্য অনামিকা ম্যাসাজ করুন। অনামিকা ম্যাসাজ মানসিক উত্তেজনা কমাতেও কাজ করে।
মধ্যমা:খুব রাগ হচ্ছে অথবা অনেক ক্লান্ত লাগছে মধ্যমা আঙুল ম্যাসাজ করলে রাগ ও ক্লান্তি দূর হয়।
তর্জনী:হজমের সমস্যা, পেশীতে ব্যথা, দাঁতের ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদি থাকে তবে নিয়মিত আপনার তর্জনী ম্যাসাজ করুন।
বৃদ্ধাঙ্গুল:বৃদ্ধাঙ্গুল ম্যাসাজ উদ্বেগ এবং চাপ কমায়। মাথাব্যথা কমাতেও বৃদ্ধাঙ্গুল ম্যাসাজ করতে পারেন।


























