শীতকালে কানের যন্ত্রণা উপশমে কিছু ঘরোয়া উপায়
- আপডেট সময় : ০২:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শীত এলেই প্রায় সবাই সর্দি-কাশিতে আক্রান্ত হয়। ঠাণ্ডাজনিত সমস্যার কারণেও অনেকের কানে প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হয়। কিন্তু বেশিরভাগ সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও কানে হঠাৎ ব্যথা বা যন্ত্রণা হতে পারে।
আবার তরল জমা ও প্রদাহের কারণে কানে তীব্র ব্যথা হয়। হঠাৎ এমন ব্যথা হলে কী করবেন তা না জানায় আক্রান্তরা প্রচণ্ড কষ্ট পান। ঘরোয়া উপায়ে কানের ব্যথা তাৎক্ষণিকভাবে কমাতে পারেন। জেনে নিন কানের সংক্রমণ প্রতিরোধের কিছু ঘরোয়া উপায়-
আদার ব্যবহার:আদায় প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। ব্যথা কমাতে আদার রস বা এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে গরম করে কানের চারপাশে লাগান। তবে খেয়াল রাখবেন যেন কানের ভিতর আদার রস না যায়।
টি ট্রি অয়েল:টি ট্রি অয়েলে অনেক গুণ রয়েছে। টি ট্রি অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এটি কানের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে। এক্ষেত্রে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল গরম করে কানের চারপাশে ম্যাসাজ করুন। কিন্তু অ্যালার্জি থাকলে এই তেল ব্যবহার করবেন না।
অলিভ অয়েল:আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে, কানে এক বা দুই ফোঁটা উষ্ণ অলিভ অয়েল ব্যথা দ্রুত উপশম করতে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে তেল ব্যবহারের আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে।
রসুন:রসুন কানের সংক্রমণের জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে বিবেচিত হয়। রসুনে অ্যালিসিন নামক উপাদান থাকে। যা ফাইটোকনস্টিটিউয়েন্ট। এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এটি কানের সংক্রমণ প্রতিরোধ করে। কাঁচা রসুন খেলে কানের ব্যথা উপশম হয়। যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন তবে রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিবেন।


























