ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৪৫ বার পঠিত

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ওপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল। এটি দেখে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া ও পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর এমন কাজের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী এমন কাজে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং খেলাধুলার প্রতি আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান। পরে এক শিক্ষার্থী সেলফি তোলার কথা বললে প্রধানমন্ত্রী নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এ. কে. আজাদ বলেন, ‘এটি আমাদের শিক্ষার্থীদের জন্য এক অকল্পনীয় ও অবিস্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়াসামগ্রী উপহার নেওয়া এবং সেলফি তোলার অভিজ্ঞতা তারা কোনোদিন ভুলবে না।

ট্যাগস :

শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬