ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউডের ‘বাদশা’ বলা হয় শাহরুখ খানকে। তাকে ঘিরে ভক্তদের উৎসাহের কমতি নেই। দর্শকের ভালোবাসা আর প্রশংসায় ভাসছেন তিনি। কিন্তু কখনও কখনও এই মুগ্ধতা শাহরুখের কাছেও বিরক্তিকর হয়ে ওঠে।

বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি ছবিটির শুটিং করতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে ঘটে এক অপ্রীতিকর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভক্ত শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে তাকে ‘ধাক্কা’ দেন নায়ক। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই ‘জওয়ান’ বয়কটের কথা বলছেন।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শাহরুখ টাটা করার ভঙ্গিতে অন্য ভক্তের দিকে হাত নাড়তে গিয়েসেলফি তুলতে যাওয়া ব্যক্তির হাতে হাত লেগে যায়। ভিডিওটি এমনভাবে শ্যুট করা হয়েছে যে দেখে মনে হচ্ছে বলিউড বাদশা ইচ্ছাকৃতভাবে ভক্তকে ধাক্কা দিয়েছেন।

ভিডিওতে, শাহরুখকে একটি কালো চামড়ার জ্যাকেট, চশমা এবং এলোমেলো চুল পরা অবস্থায় দেখা যাচ্ছে। সহকারী পূজা দাদলানির সঙ্গে। বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে চান এক ভক্ত। এরপর মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। সেই ফ্যানটিকে হাত দিয়ে দূরে ঠেলে দেন শাহরুখ।

সাধারণত শাহরুখকে মেজাজ হারাতে দেখা যায় না। তাই শাহরুখের এমন আচরণ মেনে নিতে পারছেন না নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন, ‘পাঠান হিট হওয়ার পর থেকে শাহরুখের আচরণ বদলে গেছে।’ আরেকজন লিখেছেন, ‘জওয়ান বয়কট করুন।’

শাহরুখের দুটি বিগ বাজেটের ছবি – ‘ডানকি’ এবং ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় আছে। ‘জওয়ান’ মুক্তির এক মাসও বাকি নেই। এদিকে এমন ঘটনা সিনেমার ব্যবসায় কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার পালা।

শাহরুখের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

আপডেট সময় : ০২:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩