ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিবের নায়িকা সাবিলা, থাকছেন জয়া-নিশোও

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৩০৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অনেকটা গোপনেই ‘তাণ্ডব’ ছবির শুটিং শুরু করছেন শাকিব খান। তার জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা। এমনটাই শোনা যাচ্ছে চারদিকে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাকিব ও ছবির পরিচালক রায়হান রাফী।এ সিনেমার ঘোষণার পর থেকেই চলছে আলোচনা। এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়েও কৌতুহলের শেষ নেই ঢালিউডপ্রেমীদের। ঈদের পর তাদের নাম প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেইসঙ্গে এই ছবিতে বিশেষ একটি চরিত্রে চমক নিয়ে হাজির হবেন জয়া আহসান। এছাড়াও সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও উপস্থিত হবেন আফরান নিশো।তবে এসব নিয়ে এখনো মুখ খুলছেন না শাকিব, রাফী বা এই সিনেমার সংশ্লিষ্ট কেউ। খবরগুলো ঢালিউডে ভাসছে কেবল গুঞ্জন হয়ে।প্রসঙ্গত, জয়া আহসান অনেক আগেই শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। দুটি ছবিতে জুটি হয়েছেন তারা। রায়হান রাফীর সঙ্গেও ‘তুফান’ ছবিতে কাজ করেছেন শাকিব। তবে সাবিলার সঙ্গে প্রথমবার দেখা যাবে ঢালিউডের সুপারস্টারকে। তাই তার ভক্তরাও বেশ আগ্রহী এই জুটিকে নিয়ে।

ট্যাগস :

শাকিবের নায়িকা সাবিলা, থাকছেন জয়া-নিশোও

আপডেট সময় : ০২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫