ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

রেডিসন ব্লুতে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৮৯৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

ভোজনরসিক বাঙালিদের জন্য ঢাকার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভাল। ২১ অক্টোবর শনিবার থেকে শুরু হয়ে ভারতের ঐতিহ্যবাহী খাবারের এ আয়োজন চলবে পুরো সপ্তাহজুড়ে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ইন্ডিয়ান ফুড ফেস্টিভাল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

ভারতীয় খাবারের এই উৎসবে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, নীলগিরি মাটন শাক, বিফ ভিন্দালু, মুগালি ফিশ কারিসহ রয়েছে অজস্র সুস্বাদ খাবার। পাশাপাশি রয়েছে মজাদার মিষ্টি খাবার মতিচুর লাডডু, ম্যাঙ্গো চিজ কেক, মালপুয়া রাবড়ি কাজু কা বার্ফি এবং আরো নানান রকমের মিষ্টি আয়োজন। বুফে পদ্ধতিতে পরিবেশন করা এ খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৪ হাজার ৪০০ টাকার কিছুর বেশি। নির্ধারিত ব্যাংক কার্ডের সঙ্গে একটি কিনলে একটি ফ্রি অফার আছে। আরও আছে একটি কিনলে তিনটি ফ্রি এর অফার (শর্ত প্রযোজ্য)। এ আয়োজনে আরো আছে রাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ।

সংবাদ সম্মেলনে রেডিসন ব্লুয়ের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর নজরুল ইসলাম বলেন, ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল আগামী ২১ অক্টোবর থেকে শুরু হয়ে টানা এক সপ্তাহ চলবে। উৎসবটি ওয়াটার গার্ডেন ব্রাসারিতে প্রতিদিন সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রেডিসন ব্লুয়ের ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর কাজী সাজেদুল হাই বলেন, আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশে বসবাসরত ভারতীয় জনগণ এবং বাংলাদেশের স্থানীয়দের এ খাবারের প্রতি আগ্রহী করে তোলা। দেশের অনেক হোটেল বিভিন্ন ফুড ফেস্টিভালের আয়োজন করে কিন্তু ভারতীয় খাবারের সমাহারে এ আয়োজন একটি নতুন মাত্রা যোগ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং কমিউনিকেশনস এক্সিকিউটিভ তাশফিন আহমেদসহ হোটেলের আরও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা।

রেডিসন ব্লুতে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভাল

আপডেট সময় : ০৭:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩