ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

রসুনেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময়ে পুষ্টিকর খাবার ও জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনেকের ভুল ধারণা থাকতে পারে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক দামি খাবার প্রয়োজন। কিন্তু এই ধারণাটি ভুল, আপনি জেনে অবাক হবেন যে রান্নাঘরের একটি মাত্র উপাদানই আপনাকে এই কাজে সাহায্য করতে পারে। আর তা হল রসুন।

বিশেষজ্ঞদের মতে, এই ভেষজটিতে ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৩, ভিটামিন বি৬, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়ামের মতো অনেক উপকারী উপাদান রয়েছে।

আর এই উপাদানগুলো শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করে। শুধু তাই নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের অনেক মারাত্মক রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিন এই ভেষজটি খান।

এছাড়া রসুনে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে। আর এই উপাদানটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এই উপকারী উপাদানটি শরীরের ঢাল হিসেবে কাজ করে, বিশেষ করে ফ্লু ভাইরাসের বিরুদ্ধে।

অস্বাস্থ্যকর খাবারের কারণে বিভিন্ন ধরনের খারাপ উপাদান আমাদের রক্তে মিশে যায়। আর রসুনের কিছু এনজাইম রক্ত থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

রসুন কিভাবে খাবেন?

প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক কোয়া রসুন চিবিয়ে খেতে পারেন। এতে উপকার হবে। আর চিবিয়ে খেতে না চাইলে সম পরিমাণ রসুন কুচি করে বা ছেঁচে পানি দিয়ে গিলে খেতে পারেন। একই সঙ্গে রান্নায় রসুনের ব্যবহার কিছুটা হলেও বাড়াতে পারেন। তাতেও মিলবে পুষ্টি।

রসুনেই বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা!

আপডেট সময় : ০৬:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩