ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

রমাজানে বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিকের ক্লাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৪৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রমজানের এক মাস দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এর আগে, রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে ঘোষণা করা হয়েছিল। রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলবে বলে জানা গেছে। জোহরের নামাজের জন্য সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অন্যদিকে রমজান উপলক্ষে দেশের সব মাদ্রাসায় ৭ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে স্কুল-কলেজে ছুটি ঘোষণার পর মাদ্রাসার ছুটির তালিকাও সংশোধন করেছে সরকার। ১৫ দিনের ছুটি কমানো হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় ক্লাস-পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। দেশের ৩টি সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায়ও শ্রেণি কার্যক্রম চলবে বলে উল্লেখ করা হয়েছে।

বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজের জন্য রমজানে ৩০ দিন ছুটি দিয়ে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা সংশোধন করে মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

রমাজানে বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিকের ক্লাস

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪