রমজানে কোরআন পাঠ করেন হলিউড সুপারস্টার স্মিথ!
- আপডেট সময় : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
হলিউড সুপারস্টার উইল স্মিথ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, গত রমজান থেকে তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করে আসছেন। এটি তার ভালো লেগেছে।
তিনি বলেন, “গত রমজানে আমি মুসলমানদের পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন পড়েছিলাম। কোরআনের সরলতা আমাকে এতে আকৃষ্ট করেছিল, আমি মুগ্ধ হয়েছিলাম। কোরআন খুবই স্পষ্ট ও স্ফটিক পরিষ্কার। এখানে ভুল বোঝাবুঝির কোন স্থান নেই। সম্প্রতি স্মিথ বিগ টাইম পডকাস্টে মিশরীয় সাংবাদিক আমর আদিবকে এক সাক্ষাৎকারে এ কথা জানান।’
তিনি আরো বলেন, কোরআন পাঠে মন সুন্দর ও পরিচ্ছন্ন হয়। আমি ইহুদি, খ্রিস্টান ও ইসলামের পবিত্র ধর্ম গ্রন্থগুলোর মধ্যে অসাধারণ মিল দেখেছি। এটি আমাকে অবাক করেছে।’
স্মিথ বলেন, ‘আমি যতই কোরান পড়েছি, ততই বিস্মিত হয়েছি। এটি একটি গল্পের মতো সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা করে। তাওরাত, বাইবেল এবং কুরআনে আমি মিল পেয়েছি। আমি কখনই আব্রাহামকে পিতা হিসাবে সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি। এরপরে আইজ্যাক এবং ইসমাইলের সাথে বিচ্ছেদ এবং তার উপলব্ধির পূর্ণতা পেয়েছি। এটি আমার জন্য খুবই সুখকর ছিল।’
এর আগে উইল স্মিথ অস্কার বিজয়ের পর মঞ্চে উঠে বলেন, তিনি জীবনে জখনেই চ্যালেঞ্জ অনুভব করেছেন তখনই তা মোকাবেলায় আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দিয়েছেন। ধর্ম ও ধর্মগ্রন্থ সম্পর্কে গবেষণা করেছন।

















