ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৪৯০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাট, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মো: হাসান গাজী (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আজ মাঝ রাতে আনুমানিক ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-৬ এবং র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন পুরাতন সাতক্ষীরা ঘোষ পাড়া কলোনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-১৬, তারিখ-২৫/০৪/১২, জিআর নং-৭৪/১২, ধারাঃ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ ধরে পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হাসান গাজী (৩২), পিতা- মৃত নুর আলী গাজী, সাং- পুরাতন সাতক্ষীরা, ঘোষপাড়া কলোনি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক বলে স্বীকার করেছে। মোঃ হাসান গাজী বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর থেকে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।  গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩