যাত্রাবাড়ী হতে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৪১২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।
৩০ জানুয়ারি মঙ্গলবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করে ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আকাশ (২২), পিতা-মৃত নুর জামাল, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, ২। মোঃ শিফাত (২১), পিতা-মোঃ কবির, সাং-মোহনপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ও ৩। মোঃ জনি (২০), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-খেলাবাড়ী, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















