ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা বাড়ার শঙ্কা Logo ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? কতটা গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন Logo খেলনা বিক্রি করতে গিয়ে গার্মেন্টস কর্মীর সঙ্গে প্রেম, এলো ‘ঝুনঝুনি’ Logo মাও বিতর্কে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে লা লিগা সভাপতি

যাত্রাবাড়ী এলাকা হতে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ২৪৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। ১ অক্টোবর রবিবার দুপুর ও বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলমগীর হোসেন @শান্ত (২৭), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-পৈখা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। মোঃ রিফাত উদ্দিন (২৭), পিতা-মৃত আব্দুল বাসের চৌধুরী, সাং-বড় হাজীপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, ৩। মোঃ ইয়াকুব (২৮), পিতা-মোর্শেদ বেপারী, সাং-চন্দন কোটা বিদ্যুৎ গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা (ভাসমান), ৪। আব্দুল সালাম (৫০), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-পৈখা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল ও ৫। মোঃ সবুজ (১৯), পিতা সেকেন্দার শিকদার, সাং-চরগাজীপুর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যাত্রাবাড়ী এলাকা হতে ৫ জন ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩