মেসি ফিরলেও জয়ের দেখা পেলো না মায়ামি!
- আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মিয়ামির জার্সি গায়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে ফেরার দিনেই হেরেছে ইন্টার মিয়ামি। রোববার (২২ অক্টোবর) শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলে হারের মধ্য দিয়ে লিগ শেষ করেছে মিয়ামি। জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারেননি ক্লাবের হয়ে আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে বেশিরভাগ সময় খোলসবন্দিই ছিলেন মেসি।
প্রথমার্ধে শুরু থেকেই বল পায়ের কাছে রাখে মিয়ামি। কিন্তু বারবার চেষ্টা করেও গোলের দেখা পাননি মেসিরা। কিন্তু তবে উল্টো ১৩ মিনিটে গোল খেয়ে বসেন তারা। কলম্বিয়ান তারকা কারউইন ভার্গাস পোল্যান্ডের উইঙ্গার কামিল জোজভিকের পাস থেকে গোল করে শার্লটকে এগিয়ে দেন। গোল হারানোর পর রক্ষণ শক্ত করে মায়ামি।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়েই লড়াই করেছে মিয়ামি। তবে গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। এদিকে বিরতিতে থেকে ফেরার পরই মেসির নৈপুণ্যে গোলের দেখা পেয়েছিল মিয়ামি। দারুণ এক শটে আর্জেন্টাইন জাদুকর লক্ষ্যভেদ করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে।
এরপর ম্যাচের ৬২ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মেসি। ফ্রি কিকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন তিনি, তবে তা ফিরে আসে বারে লেগে। এরপর শেষ পর্যন্ত আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পাওয়ায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে। ফলে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে মিয়ামি।




















