ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেইলার প্রকাশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে আজ। মুক্তি পাওয়া ১ মিনিট ৪৬ সেকেন্ডের সিনেমাটির ট্রেলার শুরু হয় ‘অচিন মাঝি’ গান দিয়ে। এই সিনেমার একমাত্র মৌলিক গান এটি। গানটির কথা লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ১৩ অক্টোবর (শুক্রবার)।

গীতিকার জাহিদ আকবরের ‘অচিন মাঝি’ গানটি বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক শান্তনু মৈত্রের কণ্ঠ ও সুরে ইতিমধ্যেই মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

এ প্রসঙ্গে জাহিদ আকবর গণমাধ্যমকে বলেন, ‘সত্যি বলতে ট্রেইলার দেখতে বসে চমকে গেছি। ভাবতেই পারিনি এত বড় আয়োজনের সিনেমার ট্রেইলার শুরু হবে আমার গান দিয়ে। আমার গানলেখা জীবনের অনন্যপ্রাপ্তি হয়ে থাকবে এটা। অনেক শ্রদ্ধা সুরকার শান্তনু মৈত্রকে দারুণ এক সুরে আমার কথা বাঁধার জন্য। এছাড়া এই প্রজেক্টে আমাকে যুক্ত করার জন্য অন্তহীন ভালোবাসা সৈকত সালাহউদ্দিন ভাই, জেমি ভাই, আপনাদের কাছে চির কৃতজ্ঞতা। যারা আমাকে পছন্দ, অপছন্দ করেন তাদের সবার জন্য অন্তহীন ভালোবাসা।’

প্রখ্যাত ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, সারথানা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে ছবিটির প্রথম পর্ব শুরু হয়েছিল। দয়াল নিহালানি সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি এবং শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে নিতীশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেইলার প্রকাশ

আপডেট সময় : ০৫:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩